আজ - বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:১৮

যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি মিলন মারামারি মামলায় আটক।

অভয়নগরের নওয়াপাড়ার ফেরিঘাট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ- বোমাহামলা ও দোকানপাট ভাঙচুরের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শ্যোন-অ্যারেস্ট করা হয়েছে। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এ আদেশ দিয়েছেন। শহিদুল ইসলাম মিলনের আইনজীবী এদিন তার জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সারাদেশে ছাত্র জনতার গণ আন্দোলন তখন তুঙ্গে। এদিন ছাত্র-জনতা নওয়াপাড়র রাস্তায় নেমে আসে। এদিন দুপুর ১২ টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নোয়াপাড়া হাইওয়ের পাশে ফেরিঘাট চত্বরে জড়ো হয়। একপর্যায়ে আন্দোলনরত ছাত্র জনতার উপর তারা গুলি বর্ষন, বোমা হামলা ও বাজারের বহু দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় ওই বছরের ১০ ডিসেম্বর অভয়নগরের বুইকারা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জোবায়ের হোসেন বাদী হয়ে মারপিট ভাঙচুর ও বিস্ফোরক আইনে অভয়নগর থানায় মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম তদন্তকালে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সম্পৃক্ততার প্রমাণ পান। ফলে গত ৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা কারাগারে অন্য মামলায় আটক শহিদুল ইসলাম মিলনকে এ মামলায় শ্যোন-অ্যারেস্টর আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারক শ্যোন-অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->