আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৪৮

যশোর ঝালাইপট্রি এলাকায় পুলিশের অভিযানে ২ নারী সহ ১০ জন আটক।

যশোর শহরের বড়বাজার এলাকার দুই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৩০ বোতল দেশীয় মদ। বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। আটককৃতরা হলো-যশোর শহরতলী শেখহাটি গ্রামের বিথি, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, ঘোপ জেল রোডের আবু তাহের, যশোর শহরতলীর বিরামপুর কালীতলার রাসেল, সদর উপজেলার রূপদিয়ার শাহিলা আক্তার, আমদাবাদ-মঠবাড়িয়া গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম, চৌগাছার উপজেলার মনিরুজ্জামান ও মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন।

পুলিশ জানায়, বড়বাজার এলাকার হোটেল বনফুলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছে । ইকবাল গং স্বপ্নপুরী হোটেলের নাম পরিবর্তন করে বনফুল রেখে দিনে-রাতে ৫/৭টি মেয়ে রেখে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। একই সময় বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনকভাবে চলাফেরার কারণে আরও কয়েকজনকে আটক করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->