আজ - মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৫৪

যশোর ঝিকরগাছা সড়কে গেলো দুই ভাই বোনের প্রান।

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হন সাধন কুমার। পথে তাঁদের বহনকারী ভ্যানের সঙ্গে গরুবোঝাই একটি নসিমনের সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনায় শিশু দুটির বাবা সাধন কুমার ও তাঁর স্ত্রী আহত হন। এ ছাড়া নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত নসিমনচালককে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।

শারদীয় দুর্গাপূজা দেখতে বেরিয়ে দুই সন্তানকে হারানোর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনায় মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->