আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৯

যশোর নরেন্দ্রপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধ র্ষনের অভিযোগে মামলা।

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক তরুণকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। বুধবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে ওই বৃদ্ধার বাড়িতে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হলে রাতেই তার স্বজনরা কোতয়ালি থানায় মামলা করেন।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবির জানান, মামলার পর বুধবার রাতে রাফিদ হাসান নামে ওই কিশোরকে আটক করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাফিদ সদর উপজেলার হাটবিলা গ্রামের হায়দার আলীর ছেলে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->