আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:০২

যশোর পালবাড়িতে পরিবহনে অভিযান, ১৯৭ পিস অবৈধ সিরাপ উদ্ধার,৩ মাদক কারবারি আটক।

শহরের পালবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে কাজী পরিবহনে অভিযান চালিয়ে ১৯৭ পিস অবৈধ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ২৪ মিনিটের দিকে পালবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সাতক্ষীরা থেকে পাবনাগামী কাজী পরিবহনে তল্লাশি চালানো হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, তল্লাশির একপর্যায়ে পরিবহনে থাকা তিন ব্যক্তির কাছ থেকে ৯৭ পিস উইনকোরেক্স ও ১০০ পিস ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা সিরাপগুলো অবৈধভাবে বহন করা হচ্ছিল।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার বাসিন্দা মো. ওসমান গনি (৪৯) ও আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জের বাসিন্দা শফিকুল (৪০)।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযানে উদ্ধার হওয়া ১৯৭ পিস সিরাপের মধ্যে ৯৭ পিস উইনকোরেক্স এবং ১০০ পিস ইস্কাফ সিরাপ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->