আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:২২

যশোর বসুন্দিয়ায় ব্জ্রপাতে বিএনপি নেতা হাকীম সর্দার নিহত।

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় (১অক্টবর) বুধবার সকাল সাড়ে আটটার দিকে মাছের ঘেরে কাজ করার সময় বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম সরদার (৬৫) বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত হাকীম বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের আব্দুর রবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে হাকীম তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরেও কয়েকজন কাজ করছিলেন তারা হঠাৎ দেখতে পান হাকীম নিজ ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। এসময় তারা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান বজ্রপাতে ঘটনাস্থলে হাকিম নিহত হন। নিহতের নামাজের জানাজা আজ আসরবাদ খোলাডাঙ্গা আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->