আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:২৩

যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রান গেলো শিশুর।

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে আয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ২০ জুলাই ) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আয়ান উপজেলার দোহাকুলা গ্রামের জাহিদুর রহমানের ছেলে। তার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আয়ানের চাচা আলম হোসেন জানান, বাড়ির একপাশে একা খেলছিল শিশু আয়ান। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোহন কুমার পাল বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে’। তিনি আরো জানান, সকাল ১১ টা ১০ মিনিটে হাসপাতলে আনা হয়। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->