আজ - শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:২৮

যশোর বারান্দিপাড়ায় মাদ্রাসা ছাত্রকে বলা ৎকারের অভিযোগে যুবক আটক।

যশোরে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক তরিকুল ইসলাম যশোর শহরের পূর্ববারান্দীপাড়া মাঠপাড়ার মৃত আনিছুর রহমানের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, যশোর শহরের বারান্দীপাড়া এলাকার জামিয়া কাশিমিয়া আরবিয়া মাদ্রাসায় পড়াশোনা করে ওই শিক্ষার্থী। তরিকুল ইসলাম ওই মাদ্রাসার সামনে আতর ও টুপি বিক্রি করতেন। মাদ্রাসার এক শিক্ষক আতাউরের আত্মীয় হওয়ায় তিনি মাঝে মধ্যে সেখানে রাতযাপন করতেন।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার নিচতলার আবাসিক কক্ষে ঘুমিয়ে থাকা ওই শিশুর পাশে শুয়ে পড়েন তরিকুল। কিছু সময় পর তিনি শিশুটিকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে সকালে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর তারা কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

পুলিশ জানায়, অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু বৃহস্পতিবার রাতে পূর্ববারান্দীপাড়া মাঠপাড়া এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->