আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

যশোর বাহাদুরপুরে ২ গৃহবধূকে মারপিটের ঘটনায়,ঘাতক সেই যুবক আটক।

যশোর সদরের বাহাদুরপুরে দুই নারীকে মারপিটের ঘটনায় শামীম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শামীম সদরের লেবুতলা গ্রামের বাহা উদ্দিনের ছেলে ও বাহাদুরপুর গ্রামের বুলবুলের বাগানবাড়ির কেয়ারটেকার। এ ঘটনায় বাহাদুরপুর কর্মকারপাড়ার সুকুমার মজুমদার বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, শামীম হোসেন সন্ত্রাসী প্রকৃতির লোক। বিভিন্ন সময়ে তিনি বাহাদুরপুর গ্রামের কর্মকারপাড়ার হিন্দুদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। রোববার বেলা তিনটার দিকে শামীম দা ও লাঠি নিয়ে সুকুমার মজুমদারের বাড়িতে গিয়ে তার স্ত্রী কামনা রানীর কুপিয়ে জখম করে। প্রতিবেশী বেবী মজুমদার ঠেকাতে আসলে তাকেও কুপিয়ে জখম করে শামীম। গুরুতর আহত দুই নারীকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই রাতে পুলিশ উপশহর বস্তি এলাকা থেকে শামীমকে আটক করে।
এসআই অনুপ কুমার মণ্ডল জানান, আটকের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->