আজ - শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:৪০

যশোর বেনাপোল থেকে বিদেশী পিস্তল ১৪ রাউন্ড গুলি ২ টি ম্যাগজিন সহ ১ জন আটক।

বেনাপোলে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের তত্ত্বাবধানে এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি বেনাপোল-যশোর মহাসড়কের পাশে দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, ধৃত মফিজুরের বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ মোট ৪টি মামলা রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->