আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:২৭

যশোর মনিরামপুরে র‍্যাব-৬ এর অভিযানে মৃ ত দন্ড প্রাপ্ত আসামী আটক

যশোরের মনিরামপুর উপজেলায় রোববার দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬স যশোরের সদস্যরা । মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাদবরের ছেলে, শিশু নুর মোহাম্মদকে হত্যা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই খোকন পলাতক ছিলেন। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তিনি বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->