আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:৩৭

যশোর মনিরামপুরে সড়কে গেলো মাছ ব্যবসায়ীর প্রান।

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর উপজেলার সুন্দলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের জোনাব আলী বিশ্বাসের ছেলে। তিনি মণিরামপুর মাছ বাজারে মাছের ব্যবসা করতেন। জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মণিরামপুর মাছ বাজারে যাচ্ছিলেন তৌহিদুল। পথে সুন্দলপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি রোজিউল্লাহ খান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->