আজ - সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:২৮

যশোর মনিরামপুরে সড়কে গেলো বাইক চালক স্কুল ছাত্র ফাহিমের প্রান।

যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথে আটমাইল এলাকায় পৌঁছালে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->