আজ - শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:২৬

যশোর মনিরামপুরে ৪৫ টি গাজা গাছ সহ এক নারী আটক।

যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মাঠপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাহফুজা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক মাহফুজা ওই এলাকার সালমান হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকলা গ্রামের মাঠপাড়ায় মাহফুজা বেগমের নির্মাণাধীন বাড়ির ভেতরে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে বাড়িটির ভেতর থেকে বিভিন্ন আকৃতির মোট ৪৫টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা গাঁজা গাছগুলো ওই নির্মাণাধীন ঘরের ভেতরেই গোপনে নিয়মিত পরিচর্যা করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক মাহফুজা বেগমকে আটক করা হয়েছে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুলসংখ্যক গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জনবসতিপূর্ণ এলাকায় নির্মাণাধীন বাড়ির ভেতর এমন মাদক চাষের ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->