
যশোরে অচেতন করে একটি পরিবারের স্বর্ণ ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।
জানা গেছে, নড়াইলের নড়াগাতী থানার কাটাদুলা এলাকার শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) ও ছেলে মাসুদ (৭) যশোর শহরের মুড়লী মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
অভিযোগ অনুযায়ী, রাতে খাবারের পর অজ্ঞাত ব্যক্তিরা তাদের অচেতন করে ঘরে থাকা ৪ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা নিয়ে যায়।
ভোর ৪টার দিকে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রোববার সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে শাহরিয়ার ইমতিয়াজ ও তার ছেলে মাসুদ এবং লিমা খানম চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।