আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৮

যশোর রায়পাড়া থেকে ৩৫০ পিস ইয়াবা সহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক।

শহরের রায়পাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর শুরু হওয়া এ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন রেলগেট রায়পাড়া এলাকার নজর আলীর স্ত্রী রওশন আরা এবং একই এলাকার পারু বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, রওশন আরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার ছেলে রকি স্থানীয়ভাবে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, রায়পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই কোতোয়ালি থানার একাধিক টিম বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। এ সময় দুই নারীকে আটক করার পাশাপাশি আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করা হয়েছে। এছাড়া একজনের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->