আজ - বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:৩১

যশোর লেবুতলায় মসজিদের ভিতরে জুলফিকার আলীকে কুপিয়ে হ ত্যা চেস্টা।

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে জুলফিকার আলী (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

আহত জুলফিকার আলী লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের মৃত হায়দার আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আন্দোলপোতা পশ্চিমপাড়া মসজিদের সামনে জুলফিকার আলী একা অবস্থায় ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বছির (২৬), ফারুক মাস্টার (৪০), মাহাবুব (৪০) ও হাসি (৪৫) তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো দা এবং লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->