আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৪৩

যশোর শংকরপুরে ছোট ভায়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুত্বর আহত।

যশোর শহরের নাজির শংকরপুর ছাট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মোস্তাকিম (২৮) গুরুতর জখম হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম শংকরপুর হাজারী গেট এলাকার মিলন শেখের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোস্তাকিমের তর্কবিতর্ক হয়। এ সময় মোস্তাফিজুর ক্ষিপ্ত হয়ে মোস্তাকিমের পেটে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত মোস্তাকিমের পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। সার্জারী বিভাগের চিকিৎসকরা তার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->