আজ - শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:৩৫

যশোর শহরে ধানের শীষের পক্ষ্যে ব্যবসায়ীদের বিশাল প্রচার মিছিল।

যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে বিশাল প্রচার মিছিল করেছে যশোরের সকল ব্যবসায়ী। রোববার ( ৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহের বিপরীতে কেশবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, মকছেদ আলী মুনলাইট, যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ, যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান আতাউল্লাহ, গোলাম কাদের, রিয়াজ উদ্দিন প্রমুখ। এসময় লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত উপস্থিত ছিলেন।
মিছিলে যশোরের সকল শ্রেণির ব্যবসায়ী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আলাদা ব্যানার নিয়ে প্রচার মিছিলে যোগদেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->