আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:০১

যশোর শহরের তেতুলতলা এলাকায় ছিনতায়কারীর ছুরিকাঘাতে যুবক আহত।

যশোর শহরের সদর উপজেলার রেলগেট তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ ৩ লাখ টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভিকটিম মাহফুজুর রহমান রেলগেট তেঁতুলতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় নির্জন স্থানে একা পেয়ে ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তারা মাহফুজুর রহমানের কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী দাবি করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে জখম করে।

পরে দুষ্কৃতিকারীরা তার কাছে থাকা নগদ ৩ লক্ষ টাকা এবং ১ ভরি ৯ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত ব্যবসায়ীর নাম মাহফুজুর রহমান। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বরকল (২ নং ওয়ার্ড) গ্রামের জানে আলম সওদাগরের ছেলে। পেশাগত কারণে তিনি বর্তমানে যশোরে অবস্থান করছিলেন।

ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান নিজেই যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। চিকিৎসা শেষে তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->