আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:১৮

যশোর শহরের সন্ধানী মার্কেট থেকে অস্ত্র সহ যুবক আটক।

যশোর শহরের সন্ধানী সুপার মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মার্কেটটির ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ওই দোকানের মালিক এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দোকানটিতে তল্লাশি চালিয়ে পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করার পর আলী হোসেনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।যশোর ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->