আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৪৪

যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল আটক।

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাহাদুরপুর স্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম ফুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে ডিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, তাকে  বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->