আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:৫৯

যশোর সদর হসপিটালে রোগীর সোনার চেইন চুরি, সেই মহিলা চোরকে ১৫ মাসের কারাদন্ড প্রদান।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টার দায়ে শাহানা বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার  যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহানা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মাহামুদ আলীর স্ত্রী ।

মামলার অভিযোগে জানা গেছে , ৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শাহানারা বেগম (৫০) লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে শাহানা বেগম তার গলায় থাকা স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে আটক করে হাসপাতালের পুলিশ বক্সে হস্তান্তর করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই সিমন হাওলাদার বাদী হয়ে আটক শাহানার বিরুদ্ধে অভিযোগপত্র সহ একদিনের বিচারিক আদালতে সোপর্দ করেন। সোমবার আটক শাহানা অভিযোগের শুনানিকালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ৮ সেপ্টেম্বর আসামি শাহানার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া বিচারক তাকে এক বছর তিন মাসের কারাদণ্ড, ১০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহানা কারাগারে আটক আছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->