আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:২১

যশোর হসপিটালে ১০০ টাকা না দেওয়ায় অক্সিজেন খুলে নেওয়ায় শিশুর মৃত্যু ঘটনায় আদালত তদন্তের নির্দেশ দিলেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ মাসের শিশু নাজমার মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার যশোর সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল স্বপ্রণোদিত হয়ে কোতয়ালি থানার ওসিকে এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, হাসপাতালে দায়িত্বরত এক আয়া ১০০ টাকা বকশিস না পেয়ে শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেন—এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। এরপর আদালত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে শংকরপুর এলাকার নুর ইসলামের ১০ মাসের মেয়ে নাজমাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতির সময় হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানো হচ্ছিল। এ সময় দায়িত্বরত আয়া নাজমা বেগম বকশিস হিসেবে ১০০ টাকা না পেয়ে শিশুটির অক্সিজেন মাস্ক সরিয়ে দেন বলে অভিযোগ করেন স্বজনরা। তাদের দাবি, এর ফলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালজুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->