আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৪৫

যশোরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড।

অস্ত্র মামলায় যশোর শহরের পুরাতনকসবা কাজীপাড়ার প্রান্ত (৩৫) নামে এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত প্রান্ত কাজীপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে ঝিকরগাছা থানা পুলিশ ঝিকরগাছা সম্মিলনী কলেজের সামনে থেকে প্রান্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে আটক প্রান্তের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক প্রাপ্তকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই আশরাফুল ইসলাম।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি প্রান্তের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর ও গুলি রাখার দায়ে আরও ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত প্রান্ত কারাগারে আটক আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->