আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

যশোরে ইয়াবা সেবনের সময় নারী সহ ৩ জন পুলিশ হেফাজতে।

যশোরে এক নারী ও দুই পুরুষ একটি কক্ষে বসে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ইয়াবা উদ্ধারের পাশাপাশি বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর সদর উপজেলার রামনগর গ্রামে ।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়।

আটককৃতরা হলেন, রামনগরের মৃত মহিউদ্দিনের ছেলে ওলিউল্লাহ, শহরের স্টেডিয়ামপাড়ার মৃত শেখ শফিউদ্দিনের ছেলে আলমগীর শেখ এবং আলমগীর শেখের স্ত্রী সোনিয়া।

কোতোয়ালি থানার এসআই আল আমিন জানান, সোনিয়া রাজারহাট এলাকায় একটি রুম ভাড়া করে আলমগীরকে নিয়ে থাকতেন। আটকের  পরে তাদেরকে হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। সেখানে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায় ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, মূলত সোনিয়ার রামনগরের বাড়িতে তারা মাদক সেবন করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে অভিযোগের সত্যতা পেয়ে তাদের আটক করা হয়। আটক সোনিয়াসহ অন্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত কিনা, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->