আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৩৬

যশোরে গতকাল রাতে রামনগরে মশাল মিছিল করার অভিযোগে ছাত্রলীগ ও আওয়ামীলীগের ২ জন আটক।

শুক্রবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় মশাল মিছিলের ঘটনা ঘটে। মশাল মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

আটকরা হলেন বাঘারপাড়া উপজেলার আলমগীর হোসেন এবং যশোর শহরের উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেন।

পুলিশ জানায়, আটক দুইজনকে ২০২৫ সালের ২৯ অক্টোবর সেন্ট্রাল রোডের আইএনবি মিডিয়া সাইনের সামনে আনোয়ার হোসেন বিপুলের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন,যশোরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফের নাশকতার খবরে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে ধরতে  অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->