আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৪৫

যশোরে ছোট ভায়ের ছু,রি,কা,ঘা,তে বড় ভাই আহত।

যশোর শহরে মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে অহেদ আলী অপু (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত অহেদ আলী অপু যশোর শহরের সুলতানপুর বাবুপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাশেদ। অভিযুক্ত তার আপন ছোট ভাই মোমিন (২৬) একই এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক দুপুরে পলিটেকনিক্যাল রোডের অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোমিন ধারালো ছুরি দিয়ে অপুর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
পরে আহত অপু নিজেই চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ এসে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->