আজ - শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:২৫

যশোরে ঝালাইপট্রিতে ৯৯৯ এ খদ্দেরের ফোন,মুক্তি পেলেন সেই যৌন কর্মী কল্পনা।

যশোর শহরের ঝালাইপট্টি এলাকার একটি যৌনপল্লিতে পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে এক যৌনকর্মীকে রড দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শারীরিকভাবে অসুস্থ থাকলেও তাকে জোর করে কাজে পাঠানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে এক খদ্দের তার অসহায় অবস্থা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত ঘরমালিক সাইরা ও তার মেয়ে পিংকিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আহত শাপলা ওরফে কল্পনা বেনাপোলের পুটখালী এলাকার ফজর আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ঘরমালিক সাইরা ও তার মেয়ে পিংকিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের পল্লির সরদার পান্নার জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কল্পনা অভিযোগ করেন, জোরপূর্বক দেহব্যবসায় করতে বাধ্য করা হতো তাকে। তবে কাজের পারিশ্রমিক নিয়মিত দেওয়া হতো না। এ নিয়ে ঘরমালিক সাইরার সঙ্গে বিরোধের জেরে গত দুই দিন ধরে সাইরা ও তার মেয়ে পিংকি তাকে মারধর করেন বলে তিনি দাবি করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->