আজ - রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৪৪

যশোরে ট্রাকের ধাক্কায় প্রান গেলো সাইকেল আরোহী যুবকের।

যশোরে খুলনা-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আজিজুল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মিস্ত্রি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে মোটরসাইকেলে করে যশোরে আসছিলেন আজিজুল। বসুন্দিয়া ঘুনি এলাকার যশোর ফিড মিলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি ১০ চাকার ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি ও চালককে এখনও শনাক্ত করা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->