আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৮

যশোরে ট্রাকের ধাক্কায় আহত সেই ভ্যানচালক মুনসুর নিহত।

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা এলাকায় মাটি কাটা ট্রাক্টরের ধাক্কায় আহত ভ্যানচালক মনসুর আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মনসুর আলী মনিরামপুর উপজেলার রোহিতা থানার কোদলা পাড়া গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে রোহিতা স্কুলের পিছনে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন মনসুর আলী। এসময় একটি অজ্ঞাতনামা মাটিকাটা ট্রাক্টর অসাবধানতাবশত পিছনে এসে তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, মনসুর আলী আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->