আজ - শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:৫৬

যশোরে ডিএনসির অভিযানে ৬ কেজি গাজা সহ কুস্টিয়ার তামিম আটক।

৬ কেজি গাঁজাসহ তামিম ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় একটি বাসে তল্লাশী করে তাকে আটক করা হয়। আটক তামিম ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী সরদারপাড়া এলাকার মিন্টু সর্দারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের আমবাগান বিজলী এলপিজি এন্ড ফিলিং স্টেশনের পূর্ব পাশে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয় ডিএনসি টিম। এ সময় ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তামিম ইসলামকে আটক ও তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->