আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১০:২৫

যশোরে দেয়াড়া ইউপিতে পাওনা টাকা চাওয়ায় যুবক কে পিটিয়ে আহত করেছে দেনাদাররা।

যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জয়নাল আবেদীন (২৫) নামে এক যুবককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন দত্তপাড়া বাজারে টনি নামে এক ব্যক্তির চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

আহত জয়নাল আবেদীন দত্তপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সাইফুল ইসলাম (৪০) একই উপজেলার দেয়ারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জয়নাল আবেদীনের সঙ্গে সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম লাঠি দিয়ে জয়নালের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জয়নাল আবেদীন বাড়িতে ফিরে যান। এ বিষয়ে বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->