আজ - শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:৫৪

যশোরে দেশি বিদেশী দামি ব্রান্ডের ৭/৮ লাখ টাকার সিগারেট জব্দ, দোকান মালিক কে জরিমানা।

যশোরে অভিযান চালিয়ে  উল্লেখযোগ্য সংখ্যক ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।  এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় মহিদ স্টোর  নামের একটি দোকানে অভিযান চালায় র‌্যাব-৬-এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে রাখা কার্টুন ভর্তি  ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয় এবং দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->