আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:২১

যশোরে নাশকতা মামলায় আওয়ামীলীগ কর্মী রাজন আটক।

যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলার সন্দেহভাজন আসামি তাইজুল ইসলাম রাজন (৩০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পূর্ব বারান্দী বাঁশতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে।

বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার জানান, ২০২৫ সালের ১৩ নভেম্বর ভোরে যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির মালিক কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ওই মামলার সন্দেহভাজন আসামি তাইজুল ইসলাম রাজনকে বুধবার ভোরে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->