আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪১

যশোরে প্রাইভেট কারের ধাক্কায় প্রান গেলো মুদি ব্যবসায়ীর।

যশোরে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় চঞ্চল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুর ১টার দিকে যশোরের কাজীপাড়া-কাঠালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চলের বাড়ি যশোর শহরের কাঠালতলা এলাকায়। তাঁর পিতার নাম আইজের।

চঞ্চলের খালাতো ভাই মহিন জানান, চঞ্চলের যশোর বড় বাজারের চালপট্টি এলাকায় একটি মুদি দোকান রয়েছে। দুপুরে দোকান থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকার চঞ্চলের সাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন এসে প্রাইভেটকার ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। চঞ্চলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->