আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৮

যশোরে প্রেমিকাকে জুস খাইয়ে ধ,র্ষন প্রেমিকার মামলা।

ঈদের দিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে বন্ধুর বাড়িতে নিয়ে জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায়। এ ঘটনায় প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন প্রেমিকা। আসামিরা হলেন, শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজ ও তার বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ। তবে, পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

মামলায় ওই নারী উল্লেখ করেছেন, তাজের সাথে তিন বছরের প্রেমের সম্পর্ক তার। ঈদের দিন সন্ধায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে বের হতে বলেন তাজ। তিনি বের হন। পরে কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্লাটে নিয়ে যায় তাকে। সেখানে যেয়ে দেখেন আনন্দ ফ্লাটের বাইরে পাহারায় রয়েছে। এসময় তাকে একটি জুস খেতে বলেন তাজ। সে জুস খাওয়ার পর অর্ধ অচেতন হয়ে পড়েন। পরে তাকে ধর্ষণ করে তাজ। এসময় তিনি চিৎকার দিলে হত্যাসহ নানা ধরনের হুমকি দেন। পরে বিষয়টি পরিবারক জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->