আজ - সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৮:৫৭

যশোরে বিলাসবহুল গাড়িতে করে মাদক বিক্রয়,ডিবি পুলিশের অভিযানে গাড়ি সহ ২ জন আটক।

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে সিএইচআর (CHR) মডেলের একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ দুজনকে গ্রেফতার করেছে। এ সময় তাঁদের হেফাজত থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার প্রথম প্রহরে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড় এলাকায় চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ক্যান্টনমেন্টের দিক থেকে আসা একটি লাল রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটির চালক চৌগাছা উপজেলার আফরা গ্রামের মোঃ মনিরুজ্জামানকে (৩৫) নিচে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সামনের দুই সিটের মাঝের টুলবক্স থেকে একটি সিগারেটের প্যাকেটে লুকানো ৫ পিস ইয়াবা পাওয়া যায় এবং গাড়িটি জব্দ করা হয়।

আটককৃত মনিরুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতেই দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। রাত আড়াইটার দিকে কোতোয়ালী থানার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত মীর ইসলাম আলীর ছেলে মোঃ এরশাদ আলীকে (৪০) ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ২০৫ পিস ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন তল্লাশি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->