আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:১৫

যশোরে ব্জ্রপাতে কৃষকের মৃত্যু।

 শার্শায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫)নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকালে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত্য আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে আজিজুল তার ভাইসহ ৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল নামক মাঠে নিজেদের জমির ধান গোছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব বলেন, হাসপাতালে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->