আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৪৬

যশোরে যুবক কে গুলি করে টাকা ছিনতায়।

যশোরের শার্শা উপজেলায় এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার উলাশী গিলাপোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক ঝিকরগাছা উপজেলার শরিফপুর গ্রামের আরিফুল রহমান । তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আরিফুল জানান, তিনি তার শ্বশুরবাড়ি উপজেলার বসতপুর ছোট কোলনী গ্রামে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা তার মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে দুর্বৃত্তরা তাকে পায়ে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আরিফুল জানান, দুর্বৃত্তরা মুখোশ পরা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং আশপাশের এলাকায় অভিযান চালায়। তিনি আরও জানান, আহত আরিফুল এখন আশঙ্কামুক্ত।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে আক্রমণ চালিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->