আজ - শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:২০

যশোরে যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ ৫ লাখ টাকার চারা মাছ মরলো।

যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক সিরাজুল ইসলাম। বুধবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী, যশোর সদরের কিসমত নোয়াপাড়ার সিরাজুল ইসলাম বলেন আড়পাড়া গ্রামের আবু সাঈদের কাছ থেকে পাঁচ বছরের জন্য প্রায় ২০ বিঘা জমির একটি মাছের ঘের লিজ নেন। প্রতি বছর ওই ঘেরের জন্য প্রায় চার লাখ টাকা লিজ পরিশোধ করতে হয়।

তিনি আরও জানান, প্রায় ২০ দিন আগে ঘেরে প্রায় তিন লাখ টাকার ব্ল্যাক কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া মাছের খাদ্য বাবদ আরও প্রায় দুই লাখ টাকা ব্যয় করা হয়েছে। ঘেরটির দেখভাল ও পরিচর্যার জন্য কয়েকজন শ্রমিকও নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঘেরের চৌকিদার মাছকে খাবার দিতে গিয়ে দেখতে পান অসংখ্য মাছ মরে পানির ওপর ভেসে রয়েছে। পরে তিনি ঘের মালিককে খবর দিলে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে মৃত মাছের স্তূপ দেখতে পান।

সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘেরটি লিজ নেওয়াকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময় সে আমাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত। রিফাত, ইউনুস, ফারুকসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে তার ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রিফাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রিফাতের বিরুদ্ধে এর আগেও এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->