আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:১০

যশোরে যৌথ বাহিনীর ব্যাপক অভিযানে ১০ টি গ্রেনেড ৩ টি বিদেশি পিস্তল উদ্ধার।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০টি শক্তিশালী গ্রেনেড ও ৩টি বিদেশি পিস্তল রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এনএসআই-এর (NSI) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই অভিযান শুরু হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, ইউএসএ-তে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শুরু হওয়ার আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো অত্যন্ত জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->