আজ - শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:২৩

যশোরে হ ত্যা মামলার আসামী নারী অ্যাম্বুলেন্সের ভিতরে পুত্র সন্তান জন্ম দিলেন।

চিকিৎসার জন্য খুলনা প্রিজন হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের ভেতরেই এক হত্যা মামলার গর্ভবতী আসামি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে ঝিনাইদহ জেলা থেকে পুলিশ পাহারায় খুলনা প্রিজন হাসপাতালে নেওয়ার পথে চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্তান জন্ম দেওয়া ওই নারী আসামির নাম বৃষ্টি খাতুন (১৯)। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর পালপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। তিনি হরিণাকুন্ডু থানার একটি হত্যা মামলার আসামি।

পুলিশ জানায়, খুলনা প্রিজন হাসপাতালে নেওয়ার পথে চুরামনকাটি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যেই ওই নারী একটি জীবিত ছেলে সন্তানের জন্ম দেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাত আনুমানিক ৯টার দিকে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতকের অবস্থা বর্তমানে ভালো রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->