আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৫৬

যশোরের চুড়ামনকাটি এলাকায় ট্রেন-ট্রলির সংঘর্ষ, নিহত – ১

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় রেললাইনে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিহত সাইদুল ইসলাম (৪০) চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার মৃত আতর আলীর ছেলে। মঙ্গলবার বেলা ১১ টা ৪৫ মিনিটে মুন্সি মেহেরুল্লা রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিলো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম চুড়ামনকাটি বাজার থেকে তার নিজস্ব টলিতে মাটি বোঝাই করে ছাতিয়ানতলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ছাতিয়ানতলা মল্লিকপাড়া রেল লাইনের উপর পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা পাকশিগামি একটি যাত্রীবাহি ট্রেন এসে ধাক্কা দেয়। এ সময় টলিসহ সাইদুল ইসলাম ট্রেনের সামনে জড়িয়ে গেলে ট্রেন তাদের টানতে টানতে প্রায় ১ কিলোমিটার দূরে মুন্সি মেহেরুল্লা রেল স্টেশনে থামে। এ সময় এলাকাবাসী সাইদুলের খন্ডিবিখন্ড লাশ ও গাড়িটি  উদ্ধার করে। এ সময় ৩০ মিনিট সকল রেল চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিত শান্ত করে। পরে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত সাইদুল ইসলামের ছেলে সুমন জানান, তার পিতাই ছিলেন তাদের পরিবারের একমাত্র আয়ের মাধ্যম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->