আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৪৯

যশোরের মেয়ে সন্ত্রাসী চাকুবাজ মুসকান ইয়াবাসহ আটক

যশোরের লেডি চাকুবাজ খ্যাত কিশোর অপরাধী চক্রের হোতা মুসকান কে ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মুসকান লামিয়া শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে। শনিবার রাত ৮টার দিকে গাড়িখানা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার আরো দুই সহযোগি পালিয়ে গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।

পুলিশ আরও জানায়, মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরায়। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করে না। এ চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

উল্লেখ্য, শনিবার সকালে যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে যশোরের পুরানো দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলে ছুরিকাঘাত করে ‍মুসকানসহ তার সহযোগিরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->