আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৫৬

কেশবপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলের ওই ঘটনার ব্যাপারে রাতে মামলা হয়েছে। শনিবার দুপুরে জবানবন্দি গ্রহণের জন্য শিশুটিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার কেশবপুরের ওই শিশুশিক্ষার্থী তার পরিবারের সদস্যদের সাথে খেত থেকে পেঁয়াজ তুলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে সে বাড়ি ফেরার পথে কাঁঠাল বাগানের পাশে আসলে তাকে ধর্ষণের চেষ্টা চালায় আব্দুর রহমান ওরফে খোকন (৪০) নামে এক ব্যক্তি। এসময় শিশুটি চিৎকার দিলে খোকন পালিয়ে যায়।পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে কেশবপুর থানায় নিয়ে যান। রাতে এ ব্যাপারে একটি মামলা হয়েছে। শনিবার তাকে জবানবন্দি গ্রহণের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত খোকনের বাড়ি উপজেলার ভালুকঘর গ্রামে।কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন বলেন, থানায় মামলা হয়েছে। ধর্ষণ চেষ্টাকারীকে আটকে অভিযান চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->