আজ - শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:২৫

যশোর কেশবপুরে মুদি ব্যবসায়ীকে অপহরনের অভিযোগ।

যশোরের কেশরপুর উপজেলার ত্রিমোহিনী বাজারের তরিকুল ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ করা হচ্ছে।

তরিকুল উপজেলার মধ্যকুল মধ্যপাড়ার মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে।

তার বড় ভাই হাফিজুর রহমান অভিযোগ করেছেন, ত্রিমোহনী মোড়ের স্বর্ণপট্টিতে তরিকুলের একটি মুদি দোকান আছে। গত ২২ এপ্রিল বিকাল ৪টার দিকে তরিকুল ত্রিমোহিনী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে পাকা রাস্তার ওপর আসেন। সে সময় অজ্ঞাত ও ১০-১২ জন একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে তরিকুল তাকে ফোন করে অপহরণের বিষয়টি জানান। তিনি অপহরণকারীদের কাউকে চেনেন না বলেও জানান। তাকে কী কারণে অপহরণ করা হয়েছে এবং কোথায় নেওয়া হয়েছে জিজ্ঞাসা করলে তা-ও বলতে পারেননি তরিকুল। তিন মিনিট কথা বলার পর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।

হাফিজুর বলছেন, অনেক স্থানে খোঁজাখুঁজি করে তিনি ভাইয়ের সন্ধান পাননি। এই ঘটনায় তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এই বিষয়ে কেশবপুর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি থানার উপ-পরিদর্শক লিটন তদন্ত করছেন। অপহৃত ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->