আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৪

কেশবপুরে আবারো নৌকার জয়, মেয়র হলেন রফিকুল ইসলাম মোড়ল

কেশবপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল। আজ রবিবার রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের রফিকুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৮৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের আব্দুস সামাদ বিশ্বাস ২ হাজার ৩১৩ ভোট পেয়েছেন। 

অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের আব্দুল কাদের ভোট পেয়েছেন ৪১০। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রের ৬৩টি কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->