আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৪৬

কেশবপুরে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় যুবলীগ নেতা আটক

যশোরের কেশবপুরে বোমা বিষ্ফোরণে হতাহতের ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম ফারুক হোসেন। তিনি উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

গতকাল বৃহস্পতিবার বিকালে কুড়িয়ে পাওয়া একটি বোমার বিস্ফোরণে বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (১০) নিহত এবং তার মা নিলুফা বেগম (২৭) ও বোন মারুফা (৪) আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্ জসিম উদ্দিন বলেন, আব্দুর রহমানের বাবা মিজানুর রহমান চলাচলে অক্ষম হওয়ায় তার স্ত্রী নিলুফা মাঠে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার কাজ দেখাশোনা করেন। দুপুরে তিনি স্যালো মেশিনের কাছে একটি কৌটা দেখতে পেয়ে তা বাড়ি নিয়ে আসেন। বাড়িতে নিলুফা, ছেলে আব্দুর রহমান ও মেয়ে মারুফা  মিলে কৌটাটি খোলার চেষ্টাকালে সেটি বিষ্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে আব্দুর রহমান নিহত হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় উল্লেখ করে ওসি বলেন, এই সময় স্যালো মেশিনের পাশে বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের একটি টং ঘরে অভিযান চালায় পুলিশ। 

ওই ঘর  থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে বোমার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

সূত্র – ৭১ টিভি

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->