আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৫২

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত

১৩ আগস্ট) শনিবার যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের ভ্যানচালক আব্দুল বারিক (৬০), মোটরসাইকেলে থাকা চার আরোহী সাতক্ষীরার তালা উপজেলার শিরাশনি গ্রামের হামিদুল ইসলাম (৩৫), মহসিন আলী (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও ইদ্রিস আলী (৪৫) মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে এলাকাবাসী কেশবপুর হাসপাতালে ভর্তি করে । তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগার পাশাপাশি রক্তাক্ত জখম হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক আব্দুল বারিকের ডান পায়ের নিচে ভেঙ্গে গেছে এবং ক্ষত রয়েছে। তার ওই পায়ে অপারেশন করা লাগবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->